২০২০ আইসিসি টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলা হচ্ছেনা বাংলাদেশের। একই সাথে সরাসরি খেলা হবেনা শ্রীলঙ্কার। কারা সরাসরি খেলবে এবং কাদের গ্রুপ পর্ব পাড় করে আসতে হবে তার তালিকা প্রকাশ করেছে।

বাংলাদেশ এবং শ্রীলঙ্কা র্যাংকিংয়ে শীর্ষ আটের বাইরে থাকায় সরাসরি অংশ নেয়া হবেনা তাদের। বাছাই পর্ব পেড়িয়ে আসা ৬টি দলের সাথে দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্ব খেলতে হবে এই দুই দেশকে।
বিশ্বকাপে সরাসরি অংশ নিবে র্যাংকিংয়ে শীর্ষে থাকা আটটি দল। এই আটটি দল হল, পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান।
এদিকে সরাসরি বিশ্বকাপে জায়গা না পাওয়ায় সাকিব আল হাসান বলেন, আমরা সরাসরি সুপার ১২ নিশ্চিত করতে পাড়িনি। কিন্তু আমি আত্মবিশ্বাসী যে আমরা এই টুর্নামেন্টে ভালো করব।
“নিজেদের দিনে আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পাড়ি এবং টুর্নামেন্টে অনেক দূর পর্যন্ত না যাওয়ার কোন কারন দেখিনা। আমাদের হাতে এখনো কিছু সময় আছে এবং আমরা এটার ব্যবহার করতে চাই বিশ্বকাপে ভালো করার জন্য।”
“আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতেছে, তারা বিশ্বচ্যাম্পিয়ন। এই পারফর্মেন্স আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে টি-টুয়েন্টিতে সক্ষমতা নিয়ে | সূত্র স্পোর্টসনিউস টোয়েন্টিফোর
