যে কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সারাদেশে বইছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া ।ভোট দিতে অধীর আগ্রহে দেশের মানুষ ।আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বলেন, প্রধানমন্ত্রী সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোট দেবেন।

উল্লেখ্য, ধানমন্ডি সুধাসদনের বাসার ঠিকানায় ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসেবে তার ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ কেন্দ্র। এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি শেখ হাসিনা ওই কেন্দ্রে ভোট দেন।