নির্বাচনী প্রচারণায় মাশরাফির দিন কাটছে ভীষণ ব্যস্ততায়। একটু যেন দম নেওয়ার সময় পেলেন সন্ধ্যায়, আর এ সুযোগ চলে এলেন পরিবারের কাছে। বাবাকে কাছে পেয়ে মেয়ে হুমায়রা আর ছেলে সাহেল মুর্তজা শুরু করল তাদের ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা’! খুদে চিত্রশিল্পী সাহেলকে কেউ একজন অনুপ্রাণিত করল একটা নৌকার ছবি আঁকতে। ‘
নৌকা আঁকা তো অনেক সহজ’ বলেই মাশরাফি-তনয় দ্রুতই ব্যস্ত হয়ে পড়ল তার অঙ্কন প্রতিভা দেখাতে। এলোমেলো কিছু রেখাচিহ্নে শেষ পর্যন্ত নৌকার ছবি আঁকা হলো কি না, ঠিক বোঝা গেল না।
তবে মাশরাফি হেসে বাঁচেন না তার সন্তানদের স্লোগান শুনে।

ছেলেমেয়ে দুজনই সুর করে স্লোগান ধরেছে, ‘মাশরাফি ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন!…বি কেয়ারফুল বি কেয়ারফুল!
নির্বাচনের মৌসুমে তার অবুঝ ছেলেমেয়ে তাকে ‘মাশরাফি ভাই’ বলে ডাকছেন। এমন সংবাদ বেশ ভাইরাল হয় সামাজিক মাধ্যম ফেসবুকে।
সংবাদটি পড়ে অনেকেই ফেসবুক কমেন্টে করেছেন। কেউ মাশরাফির জন্য শুভকামনা জানিয়েছেন। কেউ আবার দুই সন্তানের স্লোগানে আনন্দ পেয়েছেন।
এদের মধ্যে একজন খুব মজা করে লিখেছেন, মাশরাফির স্ত্রীও ভোটের মাঠে নেমেছেন, তিনি কী স্লোগান দেন। আমার জামাই তোমার ভাই, মাশরাফি ভাই মাশরাফি ভাই।
তবে মাশরাফির স্ত্রী আসলেই এধরণের স্লোগান দিয়েছেন কি না বা দিলে এভাবেই দিতেন কি না তা অবশ্য জানা যায় নি।
