মেয়ে থেকে প্রেমিকা, সমালোচনার ঝড়

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বেশ কিছুদিন ধরেই বিটাউনে এমন গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্ক রয়েছে আমির খানের।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের পর থেকেই ফাতিমা সানা শেখের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমিরকে। শোনা যায়, আমির খান নাকি সম্প্রতি লন্ডনে গিয়েও, সেখানে ফিটনেস ট্রেনিংয়ের জন্য ডেকে নেন ফাতিমাকে, যা নিয়ে কেউই মুখ খোলেননি।

সম্প্রতি আমির খানের সঙ্গে সম্পর্ক রয়েছে কি না এ বিষয়ে প্রশ্ন করা হয় ফাতিমা সানা শেখকে? এ ব্যাপারে অভিনেত্রী বলেন, মাঝে মধ্যেই তার ছবি বের হয়, যেখানে আমির খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা কথা লেখা থাকে।

বিষয়টি নিয়ে তিনি কখনোই মুখ খোলেননি বলে জানান ফাতিমা। তবে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানান তিনি। ফাতিমা বলেন, ‘মানুষ যা খুশি তাই বলতে পারেন, কিন্তু তা নিয়ে মাথা ঘামালে চলে না।’ লোকের অযথা কথা নিয়ে তিনি কখনো মাথা ঘামাবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেন ‘ঠাগস অফ হিন্দোস্তান’ অভিনেত্রী।

আমির খানের সঙ্গে সম্পর্ক রয়েছে কি না, এই প্রথম এ বিষয়ে খোলাখুলি মন্তব্য করলেন ফাতিমা। তবে এ বিষয়ে কখনোই মুখ খুলতে দেখা যায়নি আমিরকে। এমনকি ফাতিমার এই সাক্ষাৎকারের পরও চুপ রয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।