বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর থানাধীন এ-বøক বহুরূপী মাঠের দক্ষিণ-পূর্ব কোণে অভিযান পরিচালনা করে ৫০০(পাঁচশত) গ্রাম কালচে রংয়ের ঝাঁঝালো বারুদের গন্ধযুক্ত পাউডার জাতীয় বিস্ফোরক দ্রব্য ও ৫০০ (পাঁচশত) গ্রাম ছোট ধাতব বল সহ ০৩ আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ঃ ১। নাজিম উদ্দিন চৌধুরী @ বোমা নাজিম (৩৮), পিতা- নূরুল হক চৌধুরী প্রঃ খোকন ড্রাইভার, মাতা- মৃতা মনোয়ারা বেগম, সাং- কুঞ্জুশ্রীপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ২। মোঃ আবুল বশর @সবুজ(৩২), পিতা- মোঃ আহসান উল্লাহ, মাতা- বিবি আয়েশা, সাং-মোহাম্মদপুর, শুক্কুর মিয়ার ব্রিকফিল্ডের পাশে, অজি উল্লার বাড়ি, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, ৩। আব্দুল হান্নান (২৭), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, মাতা- খোদেজা বেগম, সাং-গুনবতী (চাপাচো), থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
২২ ডিসেম্বর ২০১৮ খ্রিঃ তারিখ রাত ২২.৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এসএম মোস্তাইন হোসেন, বিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব এএএম হুমায়ুন কবীর এর নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম), পুলিশ পরিদর্শক জনাব মোঃ আরিফ হোছাইন, এসআই/মোঃ মিজানুর রহমান, এসআই/মোঃ মোজাম্মেল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হালিশহর থানাধীন এ-বøক বহুরূপী মাঠের দক্ষিণ-পূর্ব কোণে অভিযান পরিচালনা করে ৫০০(পাঁচশত) গ্রাম কালচে রংয়ের ঝাঁঝালো বারুদের গন্ধযুক্ত পাউডার জাতীয় বিস্ফোরক দ্রব্য ও ৫০০ (পাঁচশত) গ্রাম ছোট ধাতব বল সহ ০৩ আসামীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গুনবতী এলাকার ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাঈদের নির্দেশে গ্রেফতারকৃত আসামীরা ও তাদের সহযোগী আরো কয়েকজন সহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করার লক্ষ্যে বোমা তৈরীর জন্য উল্লেখিত আলামত সমূহ সংগ্রহ করে।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাঈদের নির্দেশে তাদের সর্বমোট ২০ কেজি গোলাবারুদ সংগ্রহের পরিকল্পনা ছিল। আসামী নাজিম উদ্দিন চৌধুরী ওরফে বোমা নাজিম (৩৮) একজন বোমা তৈরির বিশেষজ্ঞ বলে স্বীকার করে। বোমা তৈরিতে দক্ষতার কারণে সে তার এলাকায় বোমা নাজিম নামে পরিচিত। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় বিষ্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইন সহ বিভিন্ন ধারায় ০৪টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
