একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম Bangladesh Army, লিংক www.army.mil.bd ও Join Bangladesh Army লিংক joinbangladesharmy.army.mil.bd, সেনাবাহিনীর ফেসবুক পেইজের নাম Bangladesh Army, লিংক www.facebook.combdarmy.army.mil.bd এবং ইউটিউব চ্যানেলের নাম Bangladesh Army, লিংক www.youtube.comchannelUCpkg5RjtYqjRbxwL9Gf5Tfw.

এগুলো ছাড়া অন্য সবই ভুয়া। তাই ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও প্রপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্যযুক্ত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হলো।
