দেশ ছাড়ছেন সাকিব

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শেষ কালবিলম্ব না করে ওইদিন রাত ১টায় বড়দিনের অনন্য উপহার হিসেবে টি-টোয়েন্টি ট্রফি নিয়ে দেশে ফিরে গেছে সফরকারী উইন্ডিজ।

ক্যারিবীয়দের বিদায়ের একদিন না যেতেই ওমরাহ পালন করতে সৌদি আারবের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান।

রবিবার (২৩ ডিসেম্বর) সৌদি অ্যারাবিয়ান এয়ারইলান্সযোগে পরিবারসমেত বিকেল পৌনে চারটায় হযরত শাহজালাল আন্তর্জজাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন লাল-সবুজের এই বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের বিশ্বস্ত এক সূত্রে বিষয়টি জানা গেছে।

এদিকে একই ফ্লাইটে সাকিবের সঙ্গে ওমরাহ পালনে সঙ্গী হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন ও তার পরিবার। সুত্র: সারাবাংলা.নেট