২০১৮ সালটা দারুন একটি বছর পার করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। এবছর অন্যতম বড় একটি টুর্নামেন্ট এশিয়া কাপে রানারআপ হয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। তবে ওয়ানডে ক্রিকেটে ভালো সাফল্য পেলেও সাফল্য পায়নি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে। আসুন দেখে নেই ২০১৮ সালে কেমন কাটলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।
ওয়ানডে ক্রিকেট : ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটটা বাংলাদেশের জন্য ছিল স্বপ্নের মত। এশিয়া কাপের রার্নারঅাপ সহ এবছর তিনটি দ্বিপাক্ষিক সিরিজ এর মধ্যে তিনটি সিরিজে জয়লাভ করেছে বাংলাদেশ। যদিও বছরটা শুরু হয় ত্রিদেশীয় সিরিজে হার দিয়ে। তবে এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতেই ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়। মোট এ বছর ২০ টি ওয়ানডে ম্যাচের মধ্যে ১৩ টি জয়লাভ করেছে বাংলাদেশ।
টেস্ট ক্রিকেট : এ বছর টেস্ট ক্রিকেটে তেমন একটি সাফল্য পায়নি বাংলাদেশ। একমাত্র ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয়লাভ করেছে বাংলাদেশ দল। এছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ হেরেছে বাংলাদেশ। বছরের শুরুটাই হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের মধ্য দিয়ে। এবছর ৮ টি টেস্ট ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় লাভ করেছে তিনটিতে পরাজিত হয়েছে চারটিতে এবং ড্র হয়েছে একটি ম্যাচে।
টি-টোয়েন্টি : টেস্ট এর মত টি-টুয়েন্টিতে ও তেমন একটি সাফল্যে নেই বাংলাদেশ দলের। এ বছর বাংলাদেশে মোট ১৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যার মধ্যে একমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতেই ২-১ ব্যবধানে সিরিজ জয় লাভ করেছে বাংলাদেশ। এছাড়াও সিরিজ হারতে হয়েছে আফগানিস্তান-শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মোট ১৬ টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় লাভ করেছে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচে।
এবছর মোট ৪৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে জয়লাভ করেছে ২১ টি ম্যাচে
