টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

সিরিজ নির্ধারণী শেষ টি-২০ তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আজ শনিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলায় বিকেল ৫ টায় দুই দলের ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ অপরিবর্তিত, ওয়েস্ট ইন্ডিজের এক পরিবর্তন: তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ড্যারেন ব্রাভোর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শেরফানে রাদারফোর্ড।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, শেরফানে রাদারফোর্ড, নিকোলাস পুরাণ, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেলডন কটরেল, ওশানে টমাস।