লিটনকে ভুলে গেলে চলবে না

প্রথম টি-টোয়েন্টিতে শোচনীয় হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। রেকর্ড গড়া এ জয়ে অধিনায়ক সাকিব আল হাসান পেয়েছেন পাঁচ উইকেট।

বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেদের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করেছে বাংলাদেশ। বাংলাদেশের করা ২১২ রানের টার্গেটে খেলতে নেমে ৪ বল হাতে থাকতেই সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে উইন্ডিজরা।

আর বাংলাদেশের এ দুর্দান্ত এ জয়ের ম্যাচে ৫ উইকেট ও ৪২ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান। তবে জয়ের ম্যাচে লিটনের দুর্দান্ত ইনিংসের কথা ভুলে গেলে চলবে না।

শীতের সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঝড় তুললেন লিটন দাস। সেই ঝড়ে লণ্ডভণ্ড ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ। লিটনের তাণ্ডবে দুর্দান্ত সূচনা পাওয়া বাংলাদেশ থেমেছে ২১১ রানে। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে এটাই টাইগারদের সর্বোচ্চ রান।

দারুন সূচনায় বড় সংগ্রহের পথে অগ্রসর হয় বাংলাদেশ। আর তার এগিয়ে নিয়ে স্কোরকার্ড ঠিকঠাক ভাবে শেষ করে সাকিব-রিয়াদ।

লিটন মাত্র ৩৪ বলে ৬০ রানের টর্নেডো ইনিংসটা সাজানো ৬টি চার ও ৪টি বিশাল ছক্কায়। টি-টোয়েন্টিতে এটা লিটনের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। রথমটিও ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত আগস্টে ক্যারিবিয়ান সফরে লিটনের ৩২ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে শেষ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ।