বিগব্যাশ লিগের এই আসরে ব্রিসবেন হিটে নাম লিখিয়েছেন আফগান অফস্পিনার মুজিব উর রহমান। আর অভিষেক ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন এই ১৭ বছর বয়সী ক্রিকেটার। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে তার।
তবে এর সাথে মাঠে নেমে আরেকটি রেকর্ড গড়েছেন তিনি। অফস্পিনার হয়ে খেলতে নেমে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন তিনি। অ্যাডিলেড স্ট্রাইকারের বিপক্ষে ম্যাচটিতে এগার নাম্বারে ব্যাটিংয়ে নেমেছিলেন মুজিব।

জেমস পিয়ারসনকে সঙ্গে নিয়ে দশম উইকেটে ৪৫ রানের জুটি গড়েন তিনি। আর এতেই রেকর্ড গরেন তিনি। বিগ ব্যাশের ইতিহাসে দশম উইকেটে তাদের ৪৫ রানের জুটি এখন সবচেয়ে বড় জুটি। তাদের জুটিতে শেষ পর্যন্ত ১৪৬ রানের লক্ষ্য দাঁড়ায় করায় ব্রিসবেন। কিন্তু জয় পায়নি তারা।
২২ বলে ৩ বাউন্ডারিতে ২৭ রানের ইনিংস খেলেন মুজিব। মুজিবের প্রশংসা করে ব্রিসবেনের তারকা ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘ব্যাটিংয়ের জন্য সে পরিচিত নয়। কিন্তু গত রাতে দেখিয়েছে সে এটাও পারে। বড় তারকাদের উপর চড়াও হতেও ছাড়েনি সে।’
