ঢালিউডের জনপ্রিয় মুখ ও নতুন প্রজন্মের নায়ক সিয়াম। রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পার্টি সেন্টারে সিয়াম ও অবন্তীর বিয়ের কাজ সম্পন্ন হয়। সিয়াম চলচ্চিত্রে পরিচিত মুখ হলেও তার স্ত্রী কিন্তু মিডিয়ায় কেউ নন, সে ব্যাপারে তিনি আগেই জানিয়েছিলেন। তাহলে কাকে বিয়ে করেছেন সিয়াম? এ ব্যাপারে ভক্তের আগ্রহের শেষ নেই।

সিয়ামের স্ত্রীর নাম অবন্তীর পুরো নাম শাম্মা রুশাফি অবন্তী। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতক শেষ করেছেন তিনি। এখন অনলাইন বিপণন প্রতিষ্ঠান ‘দারাজ’-এর সহকারী জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
অবন্তীর সঙ্গে নয় বছরের পরিচয় সিয়ামের। কিন্তু প্রেম সাত বছর ধরে। অবন্তীর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়া থেকেই তাদের প্রেমের শুরু। অবন্তী সিয়ামের বন্ধুর বোন।
