ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে ।
গত ম্যাচে জয় পাওয়ার পর টিম ম্যানেজমেন্ট একাদশ সাজানোর ক্ষেত্রে উইনিং কম্বিনেশকেই গুরুত্ব দিচ্ছে। কারণ গত ম্যাচে ফিল্ডিংয়ে কিছু ত্রুটি আর রুবেল হোসেনের বাজে বোলিং ছাড়া কারো পারফরমেন্সই অসন্তুষ্ট হওয়ার মত ছিল না।
লোয়ার স্কোরিং ম্যাচে মুশফিক ছাড়া অন্য কেউ লম্বা ইনিংস না খেলতে পারলেও দুর্দান্ত ব্যাট করেছেন কয়েকজন। বোলিং ডিপার্টমেন্টেও মেহেদী মিরাজ, সাকিব ও মাশরাফি কিপটে বোলিং করেছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : ১. তামিম ইকবাল ২. লিটন কুমার দাস ৩. ইমরুল কায়েস ৪. সাকিব আল হাসান৫. মুশফিকুর রহিম ৬. সৌম্য সরকার ৭. মাহমুদুল্লাহ রিয়াদ ৮. মেহেদি হাসান মিরাজ ৯. মাশরাফি বিন মর্তুজা ১০. রুবেল হোসেন ১১. মুস্তাফিজুর রহমান
