যেসব চমক দিয়ে আগামীকাল দ্বিতীয় ওয়ানডের একাদশ ঘোষণা করলেন নান্নু

আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে জয়ের কারণে সিরিজে ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। যেহেতু গত ম্যাচে টাইগাররা জয় পেয়েছে সেহেতু দ্বিতীয় ম্যাচে টাইগার একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। কিন্তু সেই সম্ভাবনাকেই নিশ্চিত বানিয়ে দিলেন প্রধান নির্বাচক মিনজাহুল আবেদিন নান্নু।

১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নির্ধারণের জন্য নির্বাচকরা পরের ম্যাচে মানে কালকেও আর নতুন পরীক্ষা নিরীক্ষায় যাচ্ছেন না। প্রথম দিন যে দল খেলেছে, কাল দ্বিতীয় ম্যাচেও সে দলটিই খেলবে। একাদশে কোনই পরিবর্তন আসছে না-প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সোমবার রাতে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাইফউদ্দীনকে খেলানোর কথা উঠেছে। তবে অধিনায়ক মাশরাফির বড় আস্থা রুবেলের ওপর। তাই প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও রুবেলই খেলবে।’

বাংলাদেশ একাদশ : তামিম, লিটন, ইমরুল, মুশফিক, সাকিব, সৌম্য, মাহমুদউল্লাহ, মিরাজ, মাশরাফি (অধিনায়ক), রুবেল ও মোস্তাফিজ।