নারীর গায়ে হাত দিয়ে হস্তমৈথুন, অতঃপর…

চলন্ত বাসে নারীর গায়ে হাত দিয়ে হস্তমৈথুন করার সময় হাতেনাতে ধরা পড়লেন যুবক। আটকের পর পরই উপযুক্ত শিক্ষা দেওয়া হলো অভিযুক্তকে। গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে ঘটেছে এ ঘটনা।

ভারতের একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার বর্ধমান-কাটোয়া রুটের থেকে একটি বাসে ওঠেন ওই নারী। এ সময় বাসে ওঠার পর থেকেই অভিযুক্ত যুবক রাজেশ শা তাকে দেখে হস্তমৈথুন করতে থাকে।

নারীর অভিযোগ, বাসে সে সময়ে অনেক ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যে ওই যুবক তার গায়ে হাত দিয়ে অশ্লীল কাজ করতে থাকে। পরে তিনি চিৎকার করে প্রতিবাদ জানালে, সহযাত্রীরা ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন। পরে গণধোলাই দেওয়া হয় তাকে।

এর পর বাসটি বর্ধমানে পৌঁছালে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে পুরো ঘটনাটি অস্বীকার করেছে রাজেশ। এদিকে যৌন হেনস্থায় শাস্তির আবেদন জানিয়েছেন ওই নারী।