অাগামী ৩০ সে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন।একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিক দল গুলো নিজেদের লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে । প্রধান বিরোধী দল বি এনপি তাদের চুড়ান্ত প্রার্থীদের মনোনয়ন দিয়েছে । এবারের নির্বাচনে বিএনপির সথে যুক্ত হয়ে নির্বাচন করবে ২০ দলীয় জোট ও জাতীয ঐক্যফ্রন্ট । ইতিমধ্যে আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্য কথা হয়েছে তবে চুড়ান্ত সমঝোতা হয়নি ।
২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আসন বন্টন নিয়ে আলোচনা চলছে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, এ বিষয়ে দু-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে বিকাল থেকেই মহাসচিবসহ দলের সিনিয়র কয়েকজন নেতা বিএনপি ও দুই জোটের একক প্রার্থী নিয়ে বৈঠক করেন। একইসঙ্গে যেসব আসনে ধানের শীষের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তা নিয়ে করণীয় বিষয়ে আলোচনা করেন তারা।বৈঠকে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।
বিএনপি মহাসচিব বলেন, শত বাধা-প্রতিকূলতা, গ্রেফতার-নির্যাতন উপেক্ষা করে আগামি নির্বাচনে অংশগ্রহন করতে আমরা দৃঢ প্রতিজ্ঞ। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আমরা চাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জনগণকে মুক্ত করতে। এই দেশের মানুষ বারবার লড়াই করে তাদের অধিকার ফিরিয়ে এনেছে। এবারেও তারা সুনিশ্চিত জয়ী হবেই।
