বিশ্ব ক্রিকেটকে আবাক করা জয়ের পর যা বলেলন অধিনায়ক সাকিব

নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ঢাকা টেস্ট ইনিংস ও ১৮৪ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানের দল।পুরো দলের সকলে ভূমিকা রেখেছে এই ঐতিহাসিক জয়ে। তরুণ নাঈম হাসান থেকে শুরু করে অভিষিক্ত সাদমান ইসলামও ছিলেন উজ্জল।

র্দূদান্ত এই জয়ে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেন. ‘আমি এবং কোচিং স্টাফদের সকলের সিদ্ধান্তেই কোনো পেসার ছাড়া এই একাদশটা গঠন করা হয়েছিল। আমরা প্রতিটা বিভাগে ভালো করেছি। সবমিলিয়ে এটা একটি দলগত পারফরম্যান্স ছিল। আমরা মাঠে ফিল্ডিংয়ে রান বাঁচিয়েছি। তাদের উপর চাপ তৈরি করেছি। বিশেষ করে আমাদের চার জন স্পিনার। মিরাজ দূর্দান্ত বল করেছে। নাঈমও ভালো করেছে। হয়তো উইকেট দিয়ে তাকে বিচার করলে ভূল হবে। কারণ সে ২য় টেস্টে খুব বেশি উইকেট না পেলেও ভালো বল করেছে।’

সাকিব আরো বলেন ‘আমি দলের সকলের কাছে এই দুইটি টেস্টে জয় চেয়েছিলাম। এবং সকলেই সেটা করতে ভূমিকা রেখেছে। সামনে ওয়ানডে সিরিজ অপেক্ষা করছে। টেস্ট সিরিজে প্রথম টেস্টে আমি সম্পূর্ন ফিট না হলেও ২য় টেস্টে ফিট ছিলাম। আশা করি ওয়ানডেতে নিজের সম্পূর্নটাই দিতে পারবো।’