সামনেই মুক্তি পাচ্ছে ‘কেদারনাথ’। পরিচালক অভিষেক কাপুরের এই সিনেমা দিয়েই বলিউডে ডেবিউ করছেন সারা আলি খান। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেই পথম রূপালী পর্দায় পা রাখছেন সাইফ আলি খান এবং অমৃতা সিং-এর মেয়ে। ‘কেদারনাথ’ মুক্তির আগে জোর কদমে সিনেমার প্রমোশন শুরু করেছেন সারা। ডেবিউ সিনেমার প্রমোশনের সময় এবার সাইফ -কন্যা কি বললেন জানেন?
সারা বলেন, বরাবরই তার অভিনয়ে আসার ইচ্ছে ছিল। কিন্তু মা (অমৃতা সিং)-কে কখনো তা বলে উঠতে পারেননি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মা-কে নিজের মনের ইচ্ছের কথা জানান সারা। কিন্তু তার অতিরিক্ত ওজন দেখে সেই ইচ্ছেতে বাদ সাধেন অমৃতা সিং। প্রসঙ্গত ওই সময় সারার ওজন ছিল ৯৬ কেজি। অভিনয়ে আসার বায়না ধরে বসে থাকেন তিনি। শেষ পর্যন্ত ফাইনাল ইয়ার শেষ হলে, অমৃতা সিং মেয়ের ওজন কমানোর জন্য তাকে নিয়মিত শরীর চর্চার নির্দেশ দেন। ওই সময় কারিনা কাপুর খানের সঙ্গেও সারা কথা বলেন।

সারা যদি অভিনয় জগতে আসেন, তাহলে তিনি বলিউডের অন্যতম তারকা হয়ে উঠবেন একদিন। এমনই বিশ্বাস ছিল কারিনার। তাই সারার ইচ্ছেকে সব সময় যত্ন করে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বেবো। এমনই জানান সাইফ-কন্যা। শুধু তাই নয়, সাইফ আলি খান তাদের সঙ্গে না থাকলেও, বাবার সহযোগিতা তিনি সব সময় পেয়েছেন।
সারা বলেন, তার যখন যেমনভাবে বাবাকে প্রয়োজন হয়েছে, সাইফ তার পাশে দাঁড়িয়েছেন। মেয়ে যাতে বলিউডে নিজের জায়গা করে নিতে পারেন, তার জন্য সব সময় চেষ্টা চালিয়ে গিয়েছেন সাইফ। এমনও জানান সারা।
বাবা, মা এবং কারিনার পাশাপাশি ইব্রাহিম এবং তৈমুরের প্রসঙ্গও তুলে আনেন সারা। তিনি বলেন, তৈমুর খুব ছোট। শিগগিরই ওর বড় হওয়ার অপেক্ষা করছেন তিনি। পাশাপাশি ইব্রাহিমের মাত্র ১৮ বছর বয়স। কিন্তু দুষ্টুমিতে ইব্রাহিম এবং তৈমুর কেউ কারও চেয়ে কম যায় না বলেও জানান সারা। পাশাপাশি মা, তিনি এবং ইব্রাহিম সব সময় একই সুতো দিয়ে বাঁধা। তাদের ৩ জনের একে অপরের সঙ্গে সম্পর্ক যেমন শক্ত তেমন অটুট বলেও জানান ‘কেদারনাথ’ অভিনেত্রী।
সুত্র: জিএন
