এইমাত্র পাওয়াঃচমক দিয়ে ২য় টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির

চট্রগ্রাম টেস্টের একজনকে বাদ দিয়ে ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে ওপেনার হিসেবে রয়েছেন কেবল দুজন- সৌম্য সরকার ও সাদমান ইসলাম। অর্থাৎ এ থেকে বোঝাই যায় যে ঢাকা টেস্টে দেশের ৯৪তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে সাদমানের।

এদিকে জোর গুঞ্জন শোনা যাচ্ছিলো ঢাকায় তামিম ইকবালের ফেরার ব্যাপারে। কিন্তু তামিম নিজে জাগোনিউজকে জানিয়েছিলেন দ্বিতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা ৫০-৫০। খুব বেশি ভালো বোধ না করলে কিংবা দলের জরুরী অবস্থার সৃষ্টি না হলে ওয়ানডে সিরিজের আগে মাঠে ফিরবেন না বলেই জানিয়েছিলেন দেশসেরা এ ওপেনার।

মঙ্গলবার ঘোষিত স্কোয়াডেও মিলেছে সে কথারই প্রমাণ। তামিমকে ছাড়াই দেয়া হয়েছে ১৩ জনের স্কোয়াড। যেখান চট্টগ্রাম টেস্টের একাদশে না থাকা তিন খেলোয়াড় হলে আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।

ঢাকায় অভিষেক হবে সাদমানের, এটি একদম নিশ্চিত। উইকেট বিবেচনায় বোঝা যাবে চট্টগ্রামের মতো ঢাকায়ও চার স্পিনার নিয়ে খেলবে কি-না দল। স্পিনার কমালে সুযোগ মিলতে পারে ডানহাতি পেসার খালেদের। নতুবা আবারও এক পেসার মোস্তাফিজকে নিয়েই নামবে বাংলাদেশ। অন্যদিকে আরও একটি সুযোগ পেতে পারেন মিঠুন। বাইরেই থাকবেন আরিফুল।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।