বাবা সেঞ্চুরি না পাওয়ায়, মন খারাপ মেয়ের!

ইনজুরির পর নানা জল্পনা-কল্পনা শেষে রাজকীয় কামব্যাক করেছেন টেস্ট অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিরেই নিয়েছেন তিন উইকেট।

বোলিংয়ে পুরোটা দিতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টেস্টের দুই ইনিংসে তেমন আশাবাদী খেলা উপহার দিতে পারেননি সাকিব। প্রথম ইনিংসে ৩৪ এবং দ্বিতীয় ইনিংসে ১ রান করেন এ অধিনায়ক।

সাকিব আল হাসানের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে শনিবার সকাল ১০টার পর তার কন্যা আলায়না হাসান অউব্রের একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আলায়না বেশ চিন্তিত।

আর সে ছবিতেই কমেন্টে ভাসিয়ে দিচ্ছেন ভক্তরা। অনেকে লিখছেন, বাবা সেঞ্চুরি না পাওয়ায়, মন খারাপ মেয়ের।

নাফিজা নাঈম নামে একজন লিখেছে, ‘সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা। কিন্তু আলাইনা সত্যি আমাদের সবার রাজকন্যা। দেখে এবং যত্নে রাখবেন। দোয়া রইলো।’

শাকিল খান নামে একজন লিখেছে, ‘বাংলাদেশের খেলা দেখে বাচ্চাটা টেনশন এ পরে গেলো।’