নাঈম হাসানের যে ছবি ভাইরাল!

নাঈম হাসান বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বয়সে সবথেকে ছোট। তবে সদ্য টেস্টে অভিষেক হওয়া কৈশোর পেরোনো এ টাইগার যেন অন্যদের থেকে সাহসী।

গতকাল বাংলাদেশের প্রথম ইনিংসের এমন একটি ছবিই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, গ্যাব্রিয়েলের ১৪০+ গতির বলের সামনে ১৭ বছরের সাহসী যুবক নাঈম হাসান যেন বাঘের মত-ই দাঁড়িয়ে আছে।

সে-তো গেল গতকালের কথা। আজও চমক দেখালো নাঈম, ক্যারিবীয়দের ৭৭ ও ৮৮ রানে দুইটি আঘাত হেনে নাস্তানুবোধ করে দিয়েছে সে।

৩১ রান করা রোস্টন চেজকে ইমরুল কায়েসের ক্যাচে ফেরান তিনি। পরে সুনীল অ্যামব্রিসকে (১৯) এলবির ফাঁদে ফেলেন।

এ যুবকের অভিষেক দেখে মনে হতেই পারে, নাঈম ই পারবে আগামী জয় করতে।