ব্রেকিং! টাঙ্গাইলে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড় কাঞ্চনপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ হোসেন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম জানান, আজ বিকেল ৩টার দিকে প্রশিক্ষণের সময় এফ-৭ বিমানটি বিধ্বস্ত হয়।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীর বলেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।