কত রানে শেষ হলো বাংলাদেশের ইনিংস?

সৌম্য সরকার দিনের তৃতীয় বলেই আউট হয়ে যান। তিন নাম্বারে মুমিনুল হককে বলতে গেলে ওপেনারের দায়িত্বই পালন করতে হয়েছে। একটার পর একটা জুটি গড়েছেন, দুর্দান্ত এক সেঞ্চুরিও তুলে নিয়েছেন বাংলাদেশের এই লিটল ডায়নামো।

প্রথমে ইমরুল কায়েস, পরে মোহাম্মদ মিঠুন, এবার অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে জুটি গড়েন মুমিনুল। কিন্তু তিনি ফিরতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ২ উইকেটে ২২২ রান থেকে এক ঝটকায় ৬ উইকেটে ২৩০ রানে পরিণত হয়েছে টাইগাররা।

মুমিনুল হক ১২০ রান করে শেনন গ্যাব্রিয়েলের শিকার হয়ে সাজঘরে ফেরেন। তারপর ক্যারিবীয় পেসারের শিকার মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ৪ রানে এলবিডব্লিউ হন, মাহমুদউল্লাহ করেন ৩ রান।

মাহমুদউল্লাহ রিয়াদের পর শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে ফিরলেন অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরি থেকে ফিরে ৬৮ বল মোকাবেলা করে ৩৪ রান করেন সাকিব।

সাকিবের আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন অভিষিক্ত নাঈম হাসান। এরপর মিরাজের সাথে জুটি গড়েন তিনি। মিরাজ ২১ রান করে ফিরে গেলে তাইজুলকে নিয়ে আবারো জুটি গড়েন তিনি। ৯৫ বল থেকে ৫৬ রানের জুটি গড়ে এই দুই ব্যাটসম্যান।

গতকাল দিন শেষে দিনশেষে তাইজুল ৩১ ও নাঈম হাসান ২৪ রান করে অপরাজিত থেকে যান। এই দুজনের ব্যাটিংয়ে ভর করে ১ম দিনের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৫ রানের পুঁজি পায় বাংলাদেশ।

২য় দিনের শুরুতে নাইম হাসান ক্যাচ আউট হয়ে যান ২৬ রান করে । মাঠে নামে মুস্তাফিজ । মুস্তাফিজ এসে আউট হলে রিভিউ নিয়ে সফল হন । কিন্তু আবার এল বি ডব্লিউ হলে রিভিউ নিলে আর কাজে লাগে না । ফলে ০ রানে মুস্তাফিজ ফিরে যান আর বাংলাদেশের তাইজুল অপরাজিত থেকে যান ৩৯ রানে । বাংলাদশের ইনিংস থামে ৩২৪ রানে ।