মাহমুদউল্লাহ রিয়াদের পর এবার শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে ফিরলেন অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরি থেকে ফিরে ৬৮ বল মোকাবেলা করে ৩৪ রান করেন সাকিব।নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন অভিষিক্ত নাঈম হাসান।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দলে ফেরা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচে অভিষেক হয়েছে স্পিনার নাঈম হাসানের।
প্রথম ওভারেই উইকেট হারায় দীর্ঘদিন পর দলে ফেরা ওপেনার সৌম্য সরকার। কেমার রোচের তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। প্রথম ওভারেই উইকেটে আসেন মুমিনুল। উইকেটে আসার পর থেকেই দারুণ খেলেছেন তিনি। পজেটিভ ব্যাটিং করে ক্যারিয়ারের ১৩ তম অর্ধ শতক তুলে নিয়েছেন। ইমরুল কায়েসের সঙ্গে গড়েছেন ১০৪ রানের জুটি। মুমিনুলের ক্যারিয়ারের ৭ সেঞ্চুরির ৫ টি এসেছে এ মাঠে।
লাঞ্চের ঠিক আগ মুহূর্তে ওয়ারিক্যানের বলে অ্যাামব্রিসকে লেগ শটে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস। তাঁর আউটের সঙ্গে লাঞ্চ বিরতির ঘোষণা দেয় আম্পায়ার। ইমরুল আউট হওয়ার আগে দ্বিতীয় উইকেট জুটিতে মুমিনুলের সঙ্গে ১০৪ রান যোগ করেন। জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থ ইমরুল আউট হন ৪৪ রান করে। লাঞ্চের পর তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ে বাজে শট খেলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ মিঠুন। প্রথম সেশনের পর উইকেটে এসে ৫০ বল মোকাবেলা করে ২০ রান করে আউট হন মিঠুন।
ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। চট্টগ্রামের এই মাঠে মুমিনুলের এটি ষষ্ঠ সেঞ্চুরি। ১৪০ বল মোকাবেলা করে ১০৮ রান নিয়ে ব্যাট করছেন তিনি। অপর প্রান্তে অধিনায়ক সাকিব আল হাসান ১৯ রানে ব্যাট করছেন।
চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১৬ রান । অধিনায়ক সাকিব আল হাসান ও মুমিনুল হক অপরাজিত থেকে চা বিরতিতে যান। চা বিরতির পর দ্বিতীয় ওভারেই ফিরে যান সেঞ্চুরিয়ান মুমিনুল হক। শ্যানন গ্যাব্রিয়ালের বলে উইকেটের
পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ১৬৭ বলে ১২০ রানের ইনিংস খেলেন মুমিনুল।
মুমিনুলের উইকেটের পর একই ওভারে মুশফিককে প্যাভিলিয়নে পাঠান ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়াল। মাত্র ৩ বলের ইনিংসে ৪ রান করেন টাইগারদের সেরা এই ব্যাটসম্যান।
ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েলের পেস তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। গ্যাব্রিয়েলের তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের ৬২ তম ওভারের পঞ্চম বলে বোল্ড হন রিয়াদ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩০১ রান। তাইজুল ২১ ও নাইম ২২ রান করে ব্যাট করছেন। মিরাজ ২১ রান করে আউট হয়েছেন।
