দীপিকার বাড়িতে প্রথম রিসেপশন, দেখে নিন ‘দীপবীরে’র বিয়ের অ্যালবাম

পারিবারিক আত্মীয়দের নিয়েই লেক কোমায় ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন দীপিকা-রণবীর। বিদেশের মাটিতে যতই প্রেম পরিণতি পাক না কেন, নিজের শহরকে কি কখনও ভোলা যায়? তাই তো বিয়ের প্রথম রিসেপশনের জন্য বেঙ্গালুরুকেই বেছে নিলেন দীপবীর।

বিয়ের প্রথম রিসেপশনের জন্য বেছে নেওয়া হয় বেঙ্গালুরুর লীলা প্যালেস৷ বুধবার রাত আটটা নাগাদ স্বামীর হাত ধরে পার্টিতে দেখা যায় দীপিকাকে৷

সোনালি রঙের শাড়িতে একেবারে ঐতিহ্যবাহী সাজে দেখা গিয়েছে দীপিকাকে৷ পাশে কালো শেরওয়ানিতে রণবীর সিং হাজির রাজার বেশে।

রিসেপশনে মায়ের দেওয়া শাড়ি পরেন দীপিকা আর রণবীরের শেরওয়ানি ডিজাইন করেছিলেন রোহিত বল।

দীপিকা শাড়ির সাথে মিল রেখে রীতি মেনে মাথায় পরেন সাদা রঙের ফুল।

নবদম্পতিরা যেমন ছবি তোলেন, তেমনই পোজ দিয়ে ছবি তলেন তাঁরা। অফস্ক্রিনেও দীপ-বীরের জমজমাট কেমিস্ট্রি দেখা যাচ্ছিল।

শাড়ির আঁচল নিয়ে একটু সমস্যায় পড়েন দীপিকা। মুহূর্তের মধ্যেই নিজের হাতে স্ত্রীর শাড়ির আঁচল ঠিক করে দেন রণবীর।

শাড়ি সামলে নেওয়ার পর দীপিকার সেই হাসি। মুগ্ধ হলেন রণবীরও।

লীলা প্যালেসের গ্র্যান্ড বলরুমে হবে ‘দীপবীর’-এর রিসেপশন পার্টি।

দীপবীরের বিয়ের ছবি বলিউডের সিনেমার মতোই রঙিন।

এই রিসেপশনে দুই পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠরাই নিমন্ত্রিত