মেয়ের সাথে প্রতারণায় বন্ধুকে থানায় নিয়ে গেলেন সাব্বির

বিভিন্ন বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে বর্তমানে জাতীয় দল থেকে নিষিদ্ধ আছেন সাব্বির। কিন্তু ঠিকই খেলছেন ঘরোয়া ক্রিকেটে। তবে আজ নিজ বন্ধুকে থানায় নিয়ে গেলেন সাব্বির।

সাব্বিরের অভিযোগ, মামুনুর রশিদ ওরফে হিমেল নামে এই তরুণ তার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে এক তরুণীর সঙ্গে প্রতারণা করছিলেন।

ওই তরুণী সাব্বির রহমানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাকে জানান। এরপর সাব্বির রহমান নিশ্চিত হন এ ধরনের প্রতারণা মামুনুর রশিদ করছেন। তাই তাকে ধরে থানায় নিয়ে আসেন।

পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, থানায় আলাপ-আলোচনা চলছে। সাব্বির রহমান যেভাবে চাইবেন সেভাবেই প্রতারক মামুনুর রশীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখনপর্যন্ত কি অভিযোগ গঠন করা হয়েছে তার সেই বন্ধুর বিপক্ষে সেটা এখনো জানা যায়নি।