শনিবার মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ের দেখা পায় ব্রাজিল।
সেই ২ ম্যাচের পর আবারো মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা। তবে এবার উরুগুয়ের বিপক্ষে নয় আফ্রিকান সিংহ ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
অন্যদিকে বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকাল ছয়টায় আর্জেন্টিনার মেনদোসায় আরেকটি প্রীতি ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এক নজরে দেখে নিন খেলার সময়সূচিগুলো….. ব্রাজিল বনাম ক্যামেরুন, রাত ১:৩০ মিনিট, বেন স্পোর্টস। ইতালি বনাম যুক্তরাষ্ট্র, রাত ১:৪৫ মিনিট, সনি টেন ওয়ান।
ফ্রান্স বনাম উরুগুয়ে, রাত ২ টা, সনি ইএসপিএন। আর্জেন্টিনা বনাম মেক্সিকো, ভোর ৬টা, বেন স্পোর্টস।
