ব্রেকিং নিউজঃ নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন না মাশরাফি

আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর এই নির্বাচনের জন্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখা নাও যেতে পারে মাশরাফিকে।

এমনটিই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটিই বলেন পাপন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাশরাফি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবে না, এ কথা বলা যাবে না। তবে সম্ভাবনা খুবই কম। কারণ মনোনয়নপত্র নিয়েছে, মনোনয়ন পাবে কি-না, সেটাও নিশ্চিত নয়, পেলে ভোটে লড়বে। সেক্ষেত্রে হয়তো উইন্ডিজ সিরিজে খেলার সম্ভাবনা কম।’

এদিকে আসন্ন ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে মাশরাফি খেলবেন বলেই জানিয়েছেন পাপন। তিনি বলেন, ‘মাশরাফি বিশ্বকাপে খেলবে। কারণ সে আমাদের কাছে প্লেয়ারের চেয়েও বড় অধিনায়ক হিসেবে।’