মিরাজের বোলিং ম্যাজিকে ৮ উইকেট নেই জিম্বাবুয়ের , লাইভ দেখুন খেলাটি (Live)

ঢাকা টেস্ট জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে জিম্বাবুয়েকে। শেষ দিনে ৭ উইকেটে ৩৬৭ রান করতে হবে জিম্বাবুয়েকে। ঢাকা টেস্টের শেষ দিনে বাংলাদেশকে প্রথম উইকেট তুলে দিলেন মুস্তাফিজুর রহমান। দলীয় ৯৯ রানের মাথায় ১৩ রান করা শন উইলিয়ামসকে ক্লিন বোল্ড আউট করেন মোস্তাফিজুর রহমান। এরপর দলীয় ১২০ রানের মাথায় সেকেন্দার রাজা কে নিজের বলে নিজেই ক্যাচ আউট করেন তাইজুল ইসলাম।

দলীয় ১৮৬ রানের মাথায় বিধ্বংসী ব্যাটসম্যান মুরকে ফিরালেন মিরাজ । ১৯৯ রানের মাথায় রান আউট হলেন চাকাভা । তারপর আবার মিরাজের চমক ২০১ রানের মাথায় তিরিপানোকে আউট করলেন মিরাজ ।২১৩ রানের মাথায় ম্যাজিক দেখাল মিরাজ । মাবুতাকে ০ রানে ফিরালেন মিরাজ । জয়ের পথে বাংলাদেশ ।

বাংলাদেশের হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ। আর মাত্র একটি উইকেট লাভ করলেই মেহেদি হাসান মিরাজ কেটে ফেলবেন তাইজুল ইসলাম।

নিজের অভিষেক সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ১৯ উইকেট নিয়েছিলেন মেহেদী মিরাজ। এই মুহূর্তে তাইজুল ইসলামের উইকেট ১৮ টি। আজ যদি আরেকটু উইকেট নিতে পারেন তাহলে ছুঁয়ে ফেলবেন মিরাজকে এবং দুটি উইকেট লাভ করলে মেহেদি হাসান মিরাজকে পিছনে ফেলে বাংলাদেশের হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এর মালিক হবেন তাইজুল। ৩ উইকেট নিতে পারলে প্রথম বাংলাদেশি হিসেবে টানা চার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন।

টানা তিন ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিতে এনামুল জুনিয়র আর সাকিব আল হাসানকে ধরেই ফেলেছেন এর মধ্যে। আর যদি ৭ উইকেট নিতে পারেন? তাহলে তো বিশ্ব রেকর্ডই হয়ে যায়!

জয়ের উদ্দেশ্যে খেলে যাচ্ছে বাংলাদেশ । আর মাত্র ২ টি উইকেট নিতে পারলেই জয় পাবে বাংলাদেশ । এখন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২১৪/৮ (৮২ ওভার)

খেলাটি লাইভ দেখুন এখানে ক্লিক করে