দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘নিউইয়র্ক থেকে বলছি’। নাটকটি রচনা করেছেন রূপান্তর এবং পরিচালনা করেছেন রহমত উল্লাহ তুহিন।
অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, টনি ডায়েস, ইন্তেখাব দিনার, হিল্লোল, সাবেরি আলম, তারিন, নওশিন, রিচি সোলায়মান, ইশানা, জেনিসহ অনেকে।
মাজেদ সাহেব স্বপ্ন দেখেন একদিন মেয়ে মিরা ফিরে এসে তার অসুস্থ স্ত্রী পারভিনকে আধুনিক চিকিৎসার জন্য নিয়ে যাবে আমেরিকায়। মিরা আমেরিকায় উচ্চ জীবনযাপন করতে গিয়ে দেনার ভারে জর্জরিত। মা-বাবার থেকে সব লুকিয়ে রাখলেও পারভিন মারা গেলে দেশে ফিরতে বাধ্য হয় মিরা!
