ইমরান-কনার নতুন গানে দর্শক মাতাবেন সিয়াম-পূজা

এবার ইমরান-কনার গানে গানে দর্শক মাতাবেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। রায়হান রাফী পরিচালিত দ্বিতীয় ছবি ‘দহন’র নতুন গান ‘প্রেমের বাক্স দেব খুলিয়া’র জন্য এবার গেয়েছেন কণা ও ইমরান। শাহ আলম সরকারের কথা ও সুরে এর সংগীত করেছেন ইমন সাহা। এই গানটি নিয়ে ব্যাপক আশাবাদী তারা।

ইমরান বললেন, পোড়ামন-২ ছবির ‘ওহে শ্যাম’ গানটি আমাদের জন্য খুব সুন্দর এক স্মৃতি। এবারও গাইলাম নতুন গান। আর এর দৃশ্যধারণ এখন চলছে। তাই আমি ও কণা আপা দুজনই তাদের শুটিং স্পটে গিয়েছিলাম।’ সিয়াম বললেন, ‘আমাদের ওহে শ্যাম গানটি সবাই পছন্দ করেছিলেন, এই গানটিও সবার ভালো লাগবে’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবিতে একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করছেন সিয়াম আর পূজা আছেন গার্মেন্ট কন্যার চরিত্রে ভূমিকায়। সাংবাদিক হিসেবে আছেন জাকিয়া বারী মম। ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে।