ভাগ্নের সঙ্গে সালমানের এ কেমন ছবি আঁকাআঁকি

নিজের আগামী ছবি ‘ভারত’-এর শুটিংয়ে আপাতত ব্যস্ত সময় পার করছেন বলিউডের ভাইজান সালমান খান। তবে ব্য়স্ত সিডিউলের মধ্যেও কিছুটা সময় আদরের ভাগ্নে আহিলের জন্যে রেখেছেন সালমান। আহিলের সঙ্গে খেলে, ছবি একে সময় কাটছে সাল্লুর।

ভালো অভিনেতা হওয়ার পাশাপশি সালমান যে একজন ভীষণ ভালো চিত্রশিল্পী, একথা হয়ত অনেকেই জানেন। বহুবার নিজের আঁকা ছবি তার সহকর্মী ও সহ শিল্পীদের উপহার দিয়েছেন সালমান। আবার কখনও নিজের আঁকা ছবি বিক্রিও করেছেন তিনি। অবসর সময় ছবি একে কাটানো ভীষণ পছন্দ সালমানের।

এবার বছর দুয়েকের ভাগ্নে আহিলকে ছবি আঁকা শেখানোর দায়িত্ব নিয়েছেন সাল্লু। তবে অতটুকু শিশুকে ছবি আঁকা শেখানো কি মুখের কথা? অগত্য খেলার ছলেই ক্যানভাসের উপর চলল আঁকিবুকি। ক্যানভাসের উপর ছোট্ট আহিলের সেই আঁকিবুকি বানানোর ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সালমানের বোন অর্পিতা।

ভিডিও দেখেই বোঝা যাচ্ছে ভাগ্নেকে এক্কেবারে কোলে পিঠে করেই বড় করছেন সালমান। তবে এটা মানতেই হয় ২ বছরের শিশুকে সালমানের ছবি আঁকা শেখানোর পদ্ধতিটা মন্দ নয়। যদি্ এই প্রথম নয়, মাঝে মধ্যেই ছোট্ট আহিলের নানান রকম ভিডিও পোস্ট করেন অর্পিতা খান শর্মা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই অর্পিতা খান শর্মা আশা প্রকাশ করেছিল তার দাদা সালমান যেভাবে তার মা সলমা খানকে ভালোবাসেন, আহিলও বড় হয়ে তাকে একইরকম ভালোবাসবে।