দুই বছর পর টেলিছবিতে অভিনয় করেছেন গহীন বালুচরের নায়িকা জান্নাতুন নূর মুন। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ টেলিছবির নাম ‘স্বপ্নের উড়ান’। পান্থ শাহরিয়ারের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন সাইফুল আলম শামীম। মুন ছাড়া এটিতে আরো অভিনয় করেছেন আজাদ আবুল
কালাম ও চিত্রনায়ক ইমন। সর্বশেষ ২০১৬ সালে রাজিব মনি দাশের একটি টেলিছবিতে মুনকে দেখা গেছে। গেল বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ ছবিটি। এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মুনের।
