জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী সংগীতশিল্পী কনকচাঁপার জন্মদিন আজ। তবে এ দিনকে ঘিরে তিনি কখনোই কোনো বিশেষ আয়োজন করেন না। পৃথিবীতে আগমনের এই দিনে তিনি সবসময়ই পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই অতিবাহিত করেন। তাই যথারীতি এবারো কনকচাঁপার জন্মদিনকে ঘিরে নেই তেমন কোনো বিশেষ আয়োজন। আজকের দিনের পুরোটা সময়ই তিনি পরিবারের
সঙ্গে কাটাবেন। কনকচাঁপা বলেন, জন্মদিনে
আমি নিজে কখনোই কোনো বিশেষ আয়োজন করি না। তবে মাঝে মাঝে আমার ইসকুলের শিক্ষার্থীরা, ভক্তরা বিশেষ আয়োজন করেও ফেলে। তাতে অংশ নিতে হয়।
