নামে কী যায় আসে, এমনটাই বলেছিলেন শেক্সপীয়ার। দক্ষিণের নামী তারকাদের ক্ষেত্রে যেমন। আসল নামের চেয়ে অন্য নামেই তাদের পরিচিতি বেশি। রজনীকান্ত বা প্রভাসদের তো চেনেন, কিন্তু সরকারি নথিতে এদের কী নাম তা জানা নেই অনেকের। তাদের আসল নাম নিয়ে প্রতিবেদন তৈরি করেছে আনন্দবাজার পত্রিকা।
প্রভাস:
বাহুবলী তারকার আসল নাম জানা নেই অনেকের। ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পলপতি। ২০০২ সালে ‘ঈশ্বর’ ছবি দিয়ে ডেবিউ করেন। বাহুবলীর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি।
মহেশ বাবু:
তেলুগু ছবির জনপ্রিয় মুখ। তার আসল নাম মহেশ ঘাট্টামানেনি।
রজনীকান্ত:
শিবাজি রাও গায়কোয়াড়। দক্ষিণ ভারতের অন্যতম এই সুপারস্টারের আসল নাম এইটাই। জীবন শুরু করেছিলেন বেঙ্গালুরুর এক বাস কন্ডাক্টর হিসাবে।
চিরঞ্জীবী:
কোনিদেলা শিবশঙ্কর বরপ্রসাদ। দক্ষিণ ভারতের অন্যতম সুপারস্টারের আসল নাম এটাই। অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত গ্রাম মোগালথুরে জন্ম তার। ছিলেন এনসিসি ক্যাডেটও।
কমল হাসান:
বিখ্যাত এই অভিনেতা জিতেছেন জাতীয় পুরস্কার-সহ অসংখ্য পুরস্কার। তার আসল হল পার্থসারথী।
ধনুষ:
তামিল ছবির অন্যতম এই তারকার আসল নাম হচ্ছে ভেঙ্কটেশ প্রভু। তিনটি জাতীয় পুরস্কার ও সাত-সাতটি ফিল্মফেয়ার সম্মান পেয়েছেন তিনি।
জুনিয়র এনটিআর:
তেলুগু ছবির জগতে অন্যতম পরিচিত মুখ তিনি। তার আসল নাম নন্দামুরি তারকা রামারাও।
রানা ডাগ্গুবতী:
তেলুগু, তামিল ও হিন্দি সব ছবিতেই দেখা গিয়েছে তাকে। রীতিমতো জনপ্রিয়। শুধু অভিনেতাই নন। প্রযোজক ও সিনেমাটোগ্রাফারও বটে। তার আসল নাম রামানায়ডু ডাগ্গুবতী।
পবন কল্যাণ:
কোনিদেলা কল্যাণ বাবু ওরফে পবন কল্যাণ। বিখ্যাত এই তারকা দক্ষিণী রাজনীতির এক জন পরিচিত মুখও বটে।
সূর্য:
সারাভানন শিবকুমার হল দক্ষিণী এই তারকার আসল নাম। তবে ফিল্মফেয়ারের মঞ্চে তাকে এই নামে ডাকলে প্রথমেই কেউ চিনতে পারতেন কি?
