অধিনায়কত্ব হারাচ্ছেন কোহলি !

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যানেজমেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ির লিগে (আইপিএল) নিজেদের ভাগ্য বদলাতে নিতে চলেছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একে এক বাদ দিচ্ছেন প্রধান কোচ, কোচিং স্টাফসহ অনেককে। এবার আরো বড় সিদ্ধান্ত। এবার বিরাট কোহলিকে সরিয়ে এবিডি-কে অধিনায়ক করতে চাইছেন বেঙ্গালুরুর কর্তৃপক্ষ।

২০০৮ থেকে শুরু হয়েছে আইপিএল। একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। এবার সাফল্য পাওয়ার জন্য দলে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। কোচ হিসেবে ইতিমধ্যেই গ্যারি কার্স্টেনের নাম ঘোষণা করা হয়েছে। কার্স্টেনের পাশাপাশি আরিসিবি-র কোচিং স্টাফে উল্লেখযোগ্য মুখ আশিস নেহরা।

কোহলি আর আরসিবি-র নেতা নন। কর্ণাটকের সুবর্ণ নিউজে এমনই খবর প্রকাশিত হয়েছে। ভাগ্য বদলানোর জন্য কোহলির জায়গায় ডি’ ভিলিয়ার্সকে আরসিবি-র নেতা করা হয় কিনা, সেটাই এখন দেখার।