দুঃসহ স্মৃতি নিয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে ফিরেছ আর্জেন্টিনা। এরপর লিওনেল মেসিকে অনির্দিষ্ট সময়ের জন্য জাতীয় দল থেকে দূরে রাখা হয়েছে। এমন সময় ফুটবল বোদ্ধাদের ভাবনা কেমন হবে মেসিহীন আর্জেন্টিা। এই দলটিতে শুধু মেসি নয়, নেই মেসির দশ নম্বর জার্সিও। ১০ নম্বর জার্সি না থাকার ঘটনায় ভক্তরা বিস্মিত হলেও অবশেষে তাকে ছাড়াই দারুণ জয় পেল ম্যারাডোনার উত্তরসূরিরা। মেসিহীন আর্জেন্টিনা গুয়াতেমালাকে উড়িয়ে দিয়েছে ৩-০ ব্যাবধানে।
দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শনিবার (৮ সেপ্টম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টায়, গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামে। দলে ২৭ জন খেলোয়াড় থাকলেও মেসি ফিরবেন এই আশায় ব্র্যান্ড জার্সি ১০ কাউকে দেয়া হয়নি। তাতে কি? স্পট কিক থেকে গোল করে ২৭ মিনিটে দলকে এগিয়ে দেন গঞ্জালো মার্টিনেজ। ডি-বক্সে ঢুকে গোল পোস্টের খুব কাছ থেকে লো সিলসো শট করেন, সেটি গিয়ে হাতে লাগে ভাসকুয়েজের। এতেই রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর তা থেকে গোল আদায় করে নেন মার্টিনেজ।
৩৫তম মিনিটে ব্যবধান বাড়ান লো সিলসো। কর্নার কিকের বল গুয়েতেমালার রক্ষণভাগের খেলোয়াড়েরা ক্লিয়ার করেন। কিন্তু, সেটি খুঁজে নেন সিলসোকে। কয়েকটি ছোট্ট ভলি করে বুলেট গতিতে কিক করেন। ডান প্রান্তে ঝাপিয়ে পড়েও মোতা সেটি রক্ষা করতে পারেননি।
প্রথমার্ধের খেলা শেষের এক মিনিট আগে ব্যবধান ৩-০ করেন সিমিওনে।
প্রথমার্ধে তাল হাড়ানো গুয়েতেমাল দ্বিতীয়ার্ধে বেশ গোছালোভাবে খেলেছে। তবে একের পর এক আক্রমণ করেও আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়েন লিওলেন স্কালোনির শিষ্যরা।
