চার ম্যাচের তিনটিতেই হার। তাই শেষ ম্যাচটি রূপ নিয়েছে নিছক নিয়ম রক্ষার ম্যাচ। কিন্তু তারপরও ম্যাচটিকে বিশেষ নজরে দেখছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী। ব্যবধান কমাতে যে কোন মূল্যে শেষ টেস্টে জয় চাই তাদের।
লক্ষ্যনীয় ব্যাপার হচ্ছে, স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা চোখে পড়ে। এক কোহলি ছাড়া বাদ বাকিরা নিজেদের মেলে ধরতে পারেনি। আর তাই শেষ টেস্টের ঋষভ প্রন্তকে বসিয়ে দীনেশ কার্তিককে একাদশে সুযোগ দিচ্ছে ভারত ক্রিকেট বোর্ড। তাদের ধারণা, উইকেটের পেছনে সুরক্ষা ছাড়াও দলকে সুরক্ষা দিতে পারবেন কার্তিক। তাই হয়তো তার ওভর ভরসা বোর্ডের।
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিপক্ষে টানা ব্যর্থতার কারণে ইতোমধ্যে নানা দিক থেকে সমালোচনার শিকার হচ্ছেন কোহলি ও কোচ রবি শাস্ত্রী। আর এ থেকে বাঁচতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারানোর নায়ককে কাজে লাগাতে চান তারা।
