নানা নাটকীয়তার মধ্যদিয়ে দুই দুইবার এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান বোর্ড। প্রথমবার ১৮ সদস্যের স্কোয়াড় ঘোষণার পর দ্বিতীয়বার দুইজনকে বাদ দেয়া হয়। মূলত অধিনায়ক-কোচের হস্তক্ষেপে গঠিত স্কোয়াডটি জুতসই মনে না হওয়ায় অল্প সময়ের ব্যবধানে তা পরিবর্তন করেন প্রধান নির্বাচক ইনজামাম।
সে আর যাই হোক, ফখর-আমির-হাসান-ইমামদের নিয়ে গড়া পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াডটি বেশ শক্তি সম্মৃদ্ধের। তরুণদের প্রাধান্য দিয়ে গড়া স্কোয়াডটি যে এবারের এশিয়া কাপে বহুদূর এগিয়ে যাবে তা হলফ কর বলা যায়। সরফরাজ নেতৃত্বাধীন আসন্ন আসরটিতে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। আর তা নিয়ে বেশ এক্সসাইটেড দলের প্রতিটি খেলোয়াড়। বিশেষ করে ফখর জামানের কথায় তা সুস্পষ্ট। ম্যাচ শুরুর আগে ভারত ও ভারতীয় দলের অধিনায়ক কোহলিকে নিয়ে কথা বলেছেন তিনি।
বলেছেন, ‘প্রতিটি আন্তর্জাতিক ম্যাচই প্রেসারময়। তবে ম্যাচটি যদি হয় ভারতের বিপক্ষে সেক্ষেত্রে ভিন্ন খাতে রূপ নেয়। আমি মনে করি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বিশ্বমানের প্লেয়ার। তবে এটা নিশ্চিত যে তাকে ছাড়াও ভারত এশিয়া কাপে ভালো করবে।’
এদিকে নিজেদের হোম গ্রাউন্ড দুবাইতে খেলা হবে এশিয়া কাপ। আর সেটিতে নিজেদের জন্য প্লাস পয়েন্ট হিসেবেই দেখছেন ফখর। তার মতে, ‘দুবাই নিয়মিত খেলার কারণে পাকিস্তানি প্লেয়ারদের জানা শোনা আছে মাঠগুলো সম্পর্কে। আমি আর ইমামের চেষ্টা থাকবে জিম্বাবুয়ে সিরিজের মতো নিজেদের মেলে ধরতে।
