‘স্ত্রীর সামনেই ঘটে এমন বিব্রতকর ঘটনা’

যাত্রা শুরু ২০০৩ সালে, অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়েই এই যাত্রা। এরপরে আরো নানা নির্মাতার সাথে নানারকম কাজ করেন তিনি। বলছি জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর কথা।

একই সালের দিকেই আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজ স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য তাকে ডাক দেয়। থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিনজার ফ্লেভারের একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নেন তিনি। এরপরে গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরন মেহেদী প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় তিনি বিজ্ঞাপনে অংশ নেন।

২০০৬ সালে গাজী রাকায়াতের পরিচালনায় ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে এ ভুবনে আসেন তিনি। নিশো অভিনীত উল্লেখযোগ্য নাটকসমূহ হলঃ অপেক্ষার ফটোগ্রাফি, আঁধার ও আলো, বাদল দিনের প্রথম কদম ফুল, চলো না বৃষ্টিতে ভিজি, কায়াকর, লোটাকম্বল, বিয়ে পাগল, এবার তোরা মানুষ হ, লতিফ একজন জুনিয়র আর্টিস্ট, সব গল্প রূপকথা নয় ইত্যাদি।

জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বিব্রতকর মুহূর্ত সম্পর্কে জানতে চাওয়া হয় নিশোর কাছে। তার ভাষ্য, স্ত্রী এবং স্ত্রীর আত্মীয়দের নিয়ে ব্যাংকক বেড়াতে গিয়েছিলেন তিনি। ঘুরাঘুরির সময় স্ত্রী এবং তার আত্মীয়দের ভিডিও ধারণের সময় এক তরুণী তাকে জড়িয়ে ধরেন।

এখন পর্যন্ত সেই ঘটনাই তার জীবনের সবচেয়ে বিব্রতকর ঘটনা বলে জানান তিনি।