আ বা রো…

ভিন ডিজেলের বিপরীতে হলিউডে যাত্রা শুরু বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। অভিনয় করেছিলেন ‘ট্রিপিল এক্স: দ্যা রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবিতে। এরপর আর হলিউড নিয়ে তেমন একটা ভাবতে দেখা যায়নি এই বলিউডের ‘পদ্মাবতী’কে।

আবারো হলিউড ছবিতে দেখা যাবে এই পর্দাকন্যাকে। ট্রিপল এক্সের চতুর্থ পর্বে তার এই দেখা মিলবে।

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, দীপিকা যে ট্রিপল এক্স- ফোরে থাকতে পারেন তা আগেই শোনা যাচ্ছিল। তবে এ বিষয়ে সঠিক ভাবে কেউই কিছু জানাননি। এবার দীপিকার ট্রিপল এক্স ফোরে থাকার কথা স্বীকার করে নিয়েছেন খোদ পরিচালক ডি জে কারুসো।
‘ট্রিপিল এক্স: দ্যা রিটার্ন অফ জেন্ডার কেজ’এ দীপিকা পাড়ুকোন।

ট্রিপল এক্স ফোরে অভিনয় করবেন চীনা গায়ক রয় ওয়াং (ফাইটিং বয়েজ ব্র্যান্ড-এর গায়ক)। পরিচালক ডি জে কারুসো নিজেই এই অল্প বয়সী গায়ককে তার টিমে অভ্যার্থনা জানিয়েছিলেন টুইটার হ্যান্ডেলের মাধ্যমে। আর এরপরেই রয় ওয়াং-এ ট্রিপল এক্স ফোরে কাজ করার খবর ছড়িয়ে পড়ে।

এবার দীপিকার ট্রিপল এক্স ফোরে কাজ করার খবর প্রকাশ্যে আসে পরিচালকের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে।

এক ভক্ত ডিজে কারুসোকে প্রশ্ন করেন, ট্রিপল এক্স ফোরে দীপিকা থাকছেন কিনা? তার উত্তরেই স্পষ্ট ‘হ্যাঁ’ বলে জানান পরিচালক। আগামী সপ্তাহেই গোটা ট্রিপল এক্সের টিম একসঙ্গে দেখা করবে এবং কাজের বিষয়ে আলোচনা করবে বলে।
ভিন ডিজেল ও দীপিকা পাড়ুকোন।

সেখানেই শুটিং শিডিউল ঠিক হয়ে যাবে। যদিও শিডিউল ঠিক হলেও দীপিকা যে এখনই শুটিং শুরু করে দেবেন এমনটা ভাবারও কোনও কারণ নেই। আপাতত তিনি ব্যস্ত তার বিয়ে নিয়ে। ২০১৯-এর জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাবে ট্রিপল এক্স ফোরের শুটিং।

প্রসঙ্গত, দীপিকা ও প্রিয়াঙ্কা দুজনেই তাদের হলিউডে যাত্রা করেছেন বহু আগেই। প্রিয়াঙ্কা ওখানে পাকাপাকি ভাবে থেকে গেলও দীপিকা ফিরে এসেছেন নিজের দেশেই। যদিও বলিউডে দীপিকার থেকেও প্রিয়াঙ্কার পরিচিতিই বেশি। তবে একটা বিষয়ে কিন্তু প্রিয়াঙ্কাকেও টপকে গিয়ছেন দিপ্পি। প্রিয়াঙ্কার বলিউড ছবি ‘বেওয়াচ’ একেবারেই ফ্লপ।
ভিন ডিজেল ও দীপিকা পাড়ুকোন।

অথচ সেই জায়গায় দীপিকার ছবি ‘ট্রিপল এক্স: দ্যা রিটার্ন অফ জেন্ডার কেজ’ বেশ সফল। মাত্র ৮৫ মিলিয়ন ডলারে তৈরি ছবি সারা বিশ্বে ৩০০ মিলিয়নেরও বেশি টাকার ব্যাবসা করে। সেরেনা উঙ্গারের চরিত্রে অভিনয় করেছিলেন দিপ্পি।