নারায়ণগঞ্জ সদর উপজেলার নাগবাড়ি এলাকার মডেল কন্যা মাহমুদা আক্তারকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনে (পোস্ট মর্টেম) এ তথ্য এসেছে। সোমবার ময়না তদন্ত রিপোর্ট দেখে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আাজাদ এ তথ্য জানান।
তিনি আরও জানান, মডেল কন্যা মাহমুদা আক্তারের হত্যাকারী হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তিনি ইতিমধ্যে আত্মহত্যা করেছেন। অচিরেই এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।
