ছয় উইকেট হারিয়ে বিপদে ভারত

বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের প্রথম বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে ভারতের পেসার মুহাম্মদ সিরাজের বোলিং তোপে পরে বিধ্বস্ত হয় সফরকারী অস্ট্রেলিয়া ‘এ’ দল। ভারতের হয়ে একাই আট উইকেট শিকার করেন সিরাজ।

রোববার (২ সেপ্টেম্বর) প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজি কাপ্তান মিশেল মার্শ। ব্যাট করতে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে উসমান খোওয়াজ দুরন্ত শতরান করেন। ১২৭ রান করে সিরাজের বলেই আউট হন তিনি। ২২৮ বলের ইনিংসে ২০টি বাউন্ডারি মারেন খোওয়াজ।এছাড়া ছ’নম্বরে ব্যাট করতে নেমে মার্নাস ৬০ রান করে আউট হন। বাকিদের মধ্যে দু’অঙ্কের রান বলতে প্যাটারসনের ৩১ ও হল্যান্ডের ১২।

খাতা খুলতে পারেননি অধিনায়ক মিচেল মার্শ। শূন্য রানে আউট হয়েছেন পিটার হ্যান্ডসকম্ব, মিচেল নেসের, ক্রিস ট্রিমেন ও ব্রেন্ডন ডগেটও। ট্রেভিস হেড ও অ্যালেক্স ক্যারি ৪ রান করে যোগদান রেখেছেন দলের ইনিংসে। সবকটি উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করে অতিথিরা।

পাল্টা ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে বিনা উইকেটে ৪১ রান তুলেছে। মায়াঙ্কা আগরওয়াল ৩১ ও আর সামর্থ ১০ রানে অপরাজিত থাকে। ফের সোমবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯:৩০ মিনিটে ব্যাট করতে নামে ভারত। আজ ১০০ রান তুলতা ভারত হারায় ৩ উইকেট। পরে ৭৫ রান যোগ করতে নেই আরো ৩ উইকেট। ১৭৫ রান তুলতে স্বাতিকরা হারিয়েছ ছয় উইকেট। অঙ্কিত বাউনি ২৪ ও কুলদীপ যাদব (০) নিয়ে ব্যাট করছেন।