পরিত্যাক্ত প্লটে ১৪ নবজাতকের লাশ উদ্ধার

ভারতের কলকাতার একটি প্লট থেকে ১৪টি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, উদ্ধারকৃত এসব শিশুকে গর্ভপাত করে মেরে ফেলা হয়।

স্থানীয় পুলিশ জানায়, রোববার বিকেলে ময়লাস্তুপ পরিস্কার করার সময় ওই প্লটে সদ্যোজাত শিশুর মরদেহ দেখতে পায় পরিচ্ছন্ন কর্মীরা। পড়ে পুলিশ এসে ১৪টি শিশুর লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, স্থানীয় কাউন্সিলরের কাছে খবর পেয়ে তিনি ছুটে আসেন। ১৪টি লাশ উদ্ধার হয়েছে। কীভাবে মৃত নবজাতকের দেহগুলো ওই এলাকায় এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এতো শিশুর মরদেহ কোথা থেকে এলো আমরা সেটির কোন সূত্র পাচ্ছি না। প্লটটির আশে পাশে গর্ভপাতের কোন শাখা থাকতে পারে। এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি।