তার কন্ঠের মায়াজালে শ্রোতা-ভক্তরা যেমন মুগ্ধতার সাগরে ভাসে, রূপ-চাহনীতে তেমনই ব্যাকুল হয়ে ওঠে অবলীলায়। খুব অল্প সময়েই মাত করেছেন সংগীতাঙ্গন। বলছি, নতুন প্রজন্মের সম্ভাবণাময়ী কন্ঠশিল্পী ঐশী’র কথা। পুরো নাম ঐশী ফাতিমা-তুয-জোহরা। যেমনি রূপ তেমনি গুণ, কথাটার সাথে ঐশী যেন পুরোপুরি মানানসই।
এরই মধ্যে মায়াবী সুরের যাদুতে সংগীত জগতে একজন প্রতিভাদীপ্ত কন্ঠশিল্পী হিসাবে জায়গা করে নিয়েছেন। অর্জন করতে সক্ষম হয়েছেন ‘২০১৬‘র চ্যানেল আই-সিম্ফনি মিউজিক অ্যাওয়ার্ডের ‘পপুলার চয়েসে’ শ্রেষ্ঠ নবাগত শিল্পীর পুরস্কার। এছাড়াও পেয়েছেন নানা পুরস্কার।
মেডিকেলে পড়াশুনা করলেও গানই যেন তার সবকিছু! তবে গানের জন্য পড়াশুনার কোনো ব্যঘাত ঘটাতে চান না তিনি। প্রতিবার হাজির হচ্ছেন নতুন নতুন গান নিয়ে। সিনেমার গানের কণ্ঠ দিচ্ছেন মাঝে মধ্যে। সেই ধারাবাহিকতায় আবারো নতুন একটি ছবির গানে কণ্ঠ দিলেন তরুণ প্রজন্মের এ কণ্ঠশিল্পী।
সম্প্রতি রাজধানীর ইস্কাটনে ‘রেশ’ স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। ‘নারী-পুরুষ দিয়ে গড়া এই দুনিয়াটাই, ছোট বড় করে দেখার কোনো সুযোগ নাই, সেলাম সেলাম পুরুষ জাতি সেলাম তোদের পায়, নারীর গর্ভে জন্ম নিয়েও মানিস না তার দায়, তোরা অন্য রূপে চাস নারীকে,পণ্য রূপে চাস’। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটি সুর ও সংগীতায়োজন করেছেন ফরিদ আহমেদ।
নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন অরুণ চৌধূরী। এর আগে অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ চলচ্চিত্রে ফরিদ আহমেদের সুর সংগীতে ঐশীর কণ্ঠে ‘জীবন খোঁজে জীবন’ গানটি শ্রোতা-দর্শককে মুগ্ধ করেছে। ফরিদ আহমেদের সুর সংগীতে এটাই ছিল ঐশীর প্রথম গান। দ্বিতীয়বারের মত ফরিদ আহমেদের সুর সংগীতে চলচ্চিত্রে গান গেয়েছেন ঐশী।
ঐশী বলেন, ‘আবারও একটি ভালো গান করলাম। মোহাম্মদ রফিকউজ্জামান স্যারের কথায় গান করতে পারবো এমনটা কখনো ভাবিনি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
