শ্রীলেখা মিত্র কলকাতার নামী অভিনেত্রী। এই বয়সেও ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় তার দাপুটে বিচরণ। গতকাল ২৯ আগস্ট তার জন্মদিন ছিল। বয়স বাড়ছে বটে। কিন্তু শ্রীলেখা মিত্রের কাছে বয়স তো নিতান্ত এক সংখ্যা মাত্র। কলকাতার শীর্ষ একটি পত্রিকাকে জন্মদিনে নিজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। যার মধ্যে আছে প্রথম চুমুর গল্প।
তখন কলেজে পড়তেন শ্রীলঙ্কা। দ্বাদশ শ্রেণীর ছাত্রী থাকাকালে কোনো এক কিশোর তার মন কেড়েছিল। সেই কিশোরের সঙ্গে আড্ডা হতো, শেয়ার হতো ক্যাডবেরি। না, হাত দিয়ে ভেঙে নয়; মুখেই হতো শেয়ার। দুজনের কামড়ে কামড়ে যখন চকোলেটটি ছোট হয়ে আসত, মিলে যেত দুজনের ঠোঁট। সেই প্রথম চুমু। শ্রীলেখার ভাষায়, ‘সেটা মারাত্মক চুমু ছিল। কী করে খেতে হয় জানতাম না। সেটার রেশ বোধহয় পরের এক বছর ছিল।’
এছাড়াও শ্রীলেখা বলেছেন, তার প্রথম মিথ্যেও সহপাঠীদের সঙ্গেই। ‘তোদের বাড়িতে ১০টা টিভি, আমাদের বাড়িতে ৫০টা টিভি’ এই জাতীয় ছেলেমানুষি মিথ্যে। তবে সেই মিথ্যে কোনোদিন কারও ক্ষতি করেনি। আইএসসি পড়ার সময় ডন বক্সো ফেস্টে নাচার কথা ছিল তার। কিন্তু একমাস পরে পরীক্ষা থাকায় বাবা এসে মারধর করে নিয়ে যান তাকে। এটা তখন তার কাছে খুব অপমানজনক ছিল। তবে কোন ছেলেকে চুমু খেয়েছিলেন, সেকথা কিন্তু বলেননি শ্রীলেখা।
