আর মাত্র কয়েকটা দিন তারপর শুরু হবে এশিয়ার শ্রেষ্টত্বের লড়াই। আগামী ১৫ ই সেপ্টেম্বর আরব আমিরাতের দুবাইয়ে হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। ইতিমধ্যে শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন দল গুলো। এবারের আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তানসহ একটি কোয়ালিফাইং দল। মোট ৬ টি দল অংশ নিবে।
এদিকে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এশিয়া কাপের। এবারের টুর্নামেন্টে আলো ছড়াতে পারেন ৪ জন ব্যাটসম্যান। যাদের উপর নির্ভর করে তাদের দেশের সাফল্যও।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই চার তারকাকে, যাদের ধারালো ব্যাটের দিকে নজর থাকবে সবার-
ফখর জামান (পাকিস্তান):
পাকিস্তানের এই সানসেশন যে কি জিনিষ তা হয়তো চ্যাম্পিয়সন ট্রফির ফাইনালের দিনই বুঝতে পেরেছে ক্রিকেটবিশ্ব। তবে এবারের এশিয়া কাপে চমক দেখাতে পারেন ফখর জামান।
বিরাট কোহলি (ভারত):
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি আছেন তুখর ফর্মে। ভারতীয় দলের এই অধিনায়ক আলো ছড়াতে পারেন এশিয়া কাপে।
তামিম ইকবাল (বাংলাদেশ):
ফখর-কোহলিদের বর্তমান ফর্মের সাথে তামিমকে বাদ দিলে ভুল হবে। ২০১৫ সালের পর থেকে তামিমের ওয়ানডে গড়টা ৫০ এর উপরে। তাই এশিয়া কাপে তার উপর অনেক আশা বাংলাদেশ দলের।
রোহিত শর্মা (ভারত):
বড় বড় টুর্নামেন্টে যেন নিজেকে নতুনভাবে চেনান রোহিত। তার সামনে অপেক্ষা করছে এশিয়া কাপে নিজেকে অন্যভাবে চেনানোর জন্য। এখন দেখার বিষয় এশিয়া কাপে নিজেকে নতুনভাবে কিভাবে প্রমাণিত করেন তিনি!
