থেকে এশিয়া কাপের বাঁছাই পর্ব শুরু হয়েছে। আজ মুখোমুখি হয়েছে আরব আমিরাত ও সিঙ্গাপুর। প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড়ে আমিরাত।
প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে আরব আমিরাত। আর শুরুতেই দুই ওপেনারের তাণ্ডব। আশিক আহমেদ ৫৩ বলে ৬৪ রান করে ম্যানপ্রেট সিংয়ের বলে বিদায় নেন। তার ইনিংসটি ছিলো ৮ চার ও ৩ ছক্কার সাহায্যে। আরেক ওপেনার ক্রিস সুরি ১২৪ বলে ১১১ রান করে আমজাদ মাহবুবের বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফিরেন। তার ইনিংসটি সাজানো ছিলো ১২ চার ও ২ ছক্কার সাহায্যে।
শেষের দিকে সাইমান আনোয়ারের অতিমানবীয় ৭৩ রানের ইনিংসের উপর ভর করে সিঙ্গাপুরকে ৩১৩ রানের লক্ষ্য দেয় রোহান মোস্তফার দল।
