সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফেক আইডি নিয়ে বিব্রত জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশা। ঈদের আগে থেকে তার নামের একটি ফেক আইডি হতে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। এমনকি আসল আইডিতে যে ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার করছেন তিশা,
ভুয়া আইডিতেও একই ছবি ব্যবহার করা হয়েছে। তিনি যে স্ট্যাটাস দিচ্ছেন সেটি ফেক আইডি থেকেও আপডেট দেয়া হচ্ছে। এতে সবাই মনে করছেন এটা তার নতুন আইডি। বিষয়টি তাকে খুব বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে জানান তিনি।
