ফের সমালোচনায় পরিণীতি

পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়লেন পরিণীতি চোপড়া। কাঁধ খোলা আকাশি রঙের ড্রেসে মুম্বইতে ফিল্ম প্রোমোশনে গিয়েছিলেন তিনি। আর সেই পোশাক নিয়েই তীব্র ভাবে সমালোচিত হতে হলো তাকে। একে তো ‘এ কেমন’ পোশাক, তার উপরে তা কেন সামলাতে পারছিলেন না, তা নিয়েও ট্রোলিং। ‘নমস্তে ইংল্যান্ড’-এর প্রোমোশনে এসেছিলেন পরিণীতি। সঙ্গে ছিলেন অর্জুন কাপুর।
পাপারাজ্জিদের দিকে পোজ দিতে এগিয়ে আসছিলেন অভিনেত্রী। পোশাক নিয়ে কেমন যেন অস্বস্তি-অস্বস্তি ভাব। কখনো নিজের পোশাক ঠিকঠাক করছেন। কখনও এলো চুল সেট করছেন। ছবিগুলো দেখে অনেকেরই মনে হয়েছে, যে পোশাক তিনি পরেছেন, তা আদৌ ‘ক্যারি’ করতে পারছেন না। ইনস্টাগ্রামে একজন লিখেছেন, যে কোনও পোশাকে পরিণীতি প্রায় সবসময়েই কনফিডেন্ট। তবে ইদানীং ওজন কমানোর পর থেকে নিজের পোশাক নিয়ে কিছুটা টালমাটাল অবস্থা দেখছি পরিণীতির। আর পরক্ষণেই আর এক জন জুড়ে দিলেন, কী দরকার এই ধরনের পোশাক পরার, যেটা সামলাতেই পারেন না? কেউ তো আবার অভিনেত্রীর পোশাক আর শরীর জুড়েও বিদ্রুপ করেছেন। সোশ্যাল প্ল্যাটফর্মে সোজা লিখে দিয়েছেন, পোশাকটাই তো খুব টাইট। মনে হচ্ছে যেন ওর শরীরে লেপ্টে আছে। ঠিকঠাক ফিটই তো হচ্ছে না। ২০১৬ সালেই ফ্যাট থেকে ফিট হয়েছেন পরিণীতি। এর আগেও ট্রোলড হতে হয়েছিল তাকে। সে বারও সেই বডি শেমিং। তখন পরিণীতির বক্তব্য ছিল, এগুলোকে বরাবরই আমি মজার ছলেই ডিল করে এসেছি। কেন রোগা হতে গেলেন? এই প্রশ্নও ঘুরেফিরে আসে পরিণীতির কাছে। আর তাতে অভিনেত্রীর সোজাসাপটা উত্তর, ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে বলিউডের হিরোইন করে পাঠিয়েছেন। আর ওই মনোবলই আমাকে রোগা হতে সাহায্য করেছে।